রুমায় বিএনপি’র উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের মানবিক সহায়তা প্রদান

16

॥ রুমা প্রতিনিধি ॥
বান্দরবানে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাম রোগের উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার রোগীদের মানবিক সহায়তা প্রদান করেছে জেলা বিএনপি। বান্দরবান জেলার বিএনপির সদস্য সচিব জাবেদ রেজার পক্ষ থেকে হাম রোগীদের এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
সোমবার (৩ আগষ্ট) দুপুর ১টায় স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং ২৩জন হাম রোগীকে জনপ্রতি ১ হাজার টাকা ও পানির বোতল বিতরণ করা হয়।
এ সময় তিনি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে চলমান চিকিৎসা সেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। এসময় তিনি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন, বান্দরবান জেলা বিএনপি ভবিষ্যতেও মানবিক সহায়তা অব্যাহত রাখবে।
এসময় উপস্থিত ছিলেন, রুমা উপজেলায় বিএনপির সাবেক সহ-সভাপতি থোয়াইচিঅং মার্মা, সাবেক সহ-সভাপতি মোঃ ইদ্রিস মিয়া, উচ্চমং মারমা, সাবেক শহর সাংগঠনিক সম্পাদক লুপ্রু মার্মা ও পিপলু মারমা সহ স্থানীয় বিএনপি নেতা কর্মীরা এই মানবিক সহায়তায় কার্যক্রমে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন তারা।