॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
টানা কয়েক দিনের ভারী বৃষ্টিপাত শেষে গতকাল রাত থেকে বান্দরবানে ভারী বৃষ্টিপাত কম হওয়ায় জেলার সাংগু আর মাতামুহুরী নদীর পানি কমতে শুরু করেছে। নদীর পানি কমার কারণে জেলার বিভিন্ন এলাকার নিম্মাঞ্চল থেকে পানি নেমে যাচ্ছে ধীরে ধীরে।
এদিকে নদীর পানি ও জলাবদ্ধতায় জমে থাকা পানি বিভিন্ন ঘর-বাড়ী ও প্রতিষ্ঠান থেকে নামার সাথে সাথে বিভিন্ন স্থানে ঘরের ভেতর জমে থাকা কাঁদা, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পরিস্কার করছে স্থানীয় বাসিন্দারা। কেউ নষ্ট হয়ে যাওয়া আসবাবপত্র বাইরে ফেলছেন, আবার কেউ বসতঘর বাসযোগ্য করতে মেরামতের কাজ শুরু করেছে।
টানা বৃষ্টিতে বান্দরবানে এই পর্যন্ত পাহাড় ধসে ৫ জন এবং পানিতে ভেসে গিয়ে ১জন সহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে, আর জেলার ৭টি উপজেলায় এখনো ২২০টি আশ্রয় কেন্দ্র চালু রেখেছে প্রশাসন।
