॥ সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি ॥
বিলাইছড়িতে টানা ভারী বর্ষণে আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়া ব্যক্তিদের পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টায় উপজেলার মিলনায়তনসহ বিভিন্ন আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন এবং তাদের খোঁজ খবর এবং তাদের সাথে কথা বলেন।
এসময় তিনি গণমাধ্যমকে জানান, উপজেলা ছাড়াও ইউনিয়ন পর্যায়ে আশ্রয় কেন্দ্রগুলো সচল রয়েছে। খোলা ও তাদেরকে দেখাশোনা করার জন্য চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে। কনট্রোল রুমও খোলা রয়েছে। সুবিধা-অসুবিধা জন্য সকলকে প্রশাসনের সাথে যোগাযোগ করার অনুরোধও জানান। ঝুঁকিপূর্ণ এলাকায় না থেকে আশ্রয় কেন্দ্র চলে আসার অনুরোধ জানান তিনি।
