॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
বান্দরবান সেনা রিজিয়ন কর্তৃক অসুস্থ রোগীকে চিকিৎসা প্রদান ও পরিবারের জন্য খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (২৭ জুন) সকালে ক্যাপ্টেন হাসান ইকরাম (এমও সেভেন ফিল্ড এ্যাম্বুলেন্স) এর উপস্থিতিতে চিকিৎসা সেবা প্রদান এবং পরিবারের জন্য খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হয়।
গত ২২ জুন জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া লংলাইপাড়া আর্মি ক্যাম্প পরিদর্শনকালীন সময়ে আন্তহা কারবারি (৮৪) চোখের চিকিৎসার জন্য আবেদন করলে, জিওসি চট্টগ্রাম তৎক্ষণাৎ তাকে চিকিৎসা প্রদানের জন্য এমডিএস বান্দরবানে প্রেরণ করার নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে সেনাবাহিনীর সহায়তায় সেভেন ফিল্ড অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া হয় আর কর্তব্যরত চিকিৎসক তাকে অবজারভেশনে রেখে চিকিৎসা সেবা প্রদান করেন।
