॥ রাজস্থলী প্রতিনিধি ॥
ইআরআরডি-সিএইচটি ইউএনডিপি ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের যৌথ বাস্তবায়ানাধীন, বিইআরসিআর প্রকল্পের অধীনে, ধনুছড়ি পাড়া জীববৈচিত্র্য সংরক্ষণ দল ও আড়াছড়ি পাড়া জীববৈচিত্র্য সংরক্ষন দলের সদস্যদের মাঝে, জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রতিবেশ পুনরুদ্ধার কার্য্যক্রমকে আরো তরান্বিত, টেকসই করার লক্ষ্যে ২ হাজারটি বিভিন্ন প্রজাতির, বনজ, ফলজ চারা বিতরন করা হয়।
মঙ্গলবার (২৩ জুন) চারা বিতরন ও বৃক্ষ রোপন কর্মসুচি শুভ উদ্বোধন করেন, রাজস্থলী উপজেলার কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাজস্থলী রেঞ্জ কর্মকর্তা, মোহাম্মদ তুহিনুল হক।
বিতরণ কালে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি উপ-সহকারী কর্মকর্তা শাহজাহান ইসলাম, রাজস্থলী উপজেলার জেলা পরিষদের উপজেলা ফ্যাসিলিটেটর, জনি খিয়াং ঘিলাছড়ি ইউপি সদস্য সজিব খিয়াং প্রমূখ।
উক্ত বৃক্ষরোপন অনুষ্ঠানে রেঞ্জ কর্মতর্তা, বলেন, সরকারের উদ্যোগের পাশাপাশি, টঘউচ ও জেলাপরিষদের মাধ্যমে এই বৃক্ষ রোপন কর্মসুচিটি অত্যান্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বহন করে, তাদের এই উদ্যোগের জন্যই প্রকল্প বাস্তবায়ন সংস্থা ও দাতা সংস্থা কাডানা সরকারকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। স্বাগত বক্তব্যে প্রকল্পের উপজেলা ফ্যাসিলিটেটের মিঃ জনি খিয়াং বলেন, জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি, প্রতিবেশ পুনরুদ্ধারের অংশ হিসেবে, আজকের এই চারা বিতরন ও বৃক্ষ রোপন কর্মসুচি, তাই উপস্থিত সকলকে নিজ নিজ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকায় চারা গুলো রোপন করার অনুরোধ জানান, ও এই বাইরেও, এলাকার বিভিন্ন বিদ্যালয়, মন্দির, ও উপাসনালয়ের প্রাঙ্গনে চারা রোপন করার ও অনুরোধ জানান। আর এই ধরনের কার্যক্রম ভবিষতে অব্যাহত থাকবে।
