॥ মো. সোহেল রানা, দীঘিনালা ॥
“কৃষিই সমৃদ্ধি” ধারন করে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের (উফশী জাত) বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩জুন) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণ ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের (উফশী জাত) বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন প্রধান অতিথি দীঘিনালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শফিউল আলম।
কৃষি উপসহকারী অফিসার মো: শামীম আরবারের সঞ্চালনায় উপজেলা কৃষি কর্মকর্তা মো শাহাদাত হোসেন এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, দীঘিনালা প্রেসক্লাব সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ সোহেল রানা, মেরুং ইউপি সদস্য সমীরন চাকমা। এতে ৯শত কৃষকের মাঝে ৫কেজি উফশী জাতের আমন ধান বীজ, ১০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি রাসায়নিক সার প্রদান করা হয়।
এতে স্বাগত বক্তব্য কৃষি কর্মকর্তা মো: শাহাদাত হোসেন বলেন, সরকার প্রনোদনার মাধ্যমে কৃষকদের জন্য নতুন নতুন জাতের ধানের উন্নত জাতের বীজ দিয়ে থাকে। নতুন জাতের ধানের বীজ এ রোগ প্রতিরোধ করা ক্ষমতা বেশি কৃষি অফিসের সঠিক পরামর্শে উফশী জাতের ধান বীজ চাষ করলে অধিক ফসল উৎপাদন করা সম্ভব এবং সঠিক পদ্বতিতে বীজও সংগ্রহ করতে হবে। উপজেলার সব কৃষকের মাঝে বিক্রয় করতে হবে। সরকার প্রনোদনার মাধ্যমে বিভিন্ন ফসলের বীজ ও সার দিয়ে চাষাবাদ করা জন্য উৎসাহ দিয়ে থাকেন।
