কাপ্তাইয়ে সেনাবাহিনীর আয়োজনে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

109

॥ আজগর আলী খান, রাজস্থলী ॥
রাঙ্গামাটি জেলার রাঙ্গামাটি রিজিয়নের আওতাধীন ৩৮ বীর রণজীয় কাপ্তাই জোনের উদ্যোগে নিরাপত্তা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১১টায় জোন সদর দপ্তরে এই সভা আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই জোনের জোন অধিনায়ক লে. কর্ণেল নাজমুল কাদির শুভ। সভায় পাহাড়ি এলাকার শান্তি, শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় বিভিন্ন বিভাগের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রায়হানুল ইসলাম, কাপ্তাই সার্কেল জাহেদুল ইসলাম, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুবেল, পিডিবির এডি, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান সহ বিভিন্ন গোয়ান্দা সংস্থার প্রতিনিধি বুন্দ উপস্থিত ছিলেন।
সভায় জোন অধিনায়ক এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এর মধ্যে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, খুন-অপহরণসহ বিভিন্ন অপরাধ দমন, নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ, বিদ্যুৎ সমস্যার সমাধান এবং পার্বত্য এলাকার মানবাধিকার পরিস্থিতি উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পায়।
সভায় প্রধান অতিথি সংশ্লিষ্ট সমস্যাগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং স্থানীয় প্রশাসন ও জনগণের সমন্বয়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভার পূর্বে কাপ্তাই উপজেলার নবাগত ইউএনও রায়হানুল ইসলামকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেন।