নানিয়ারচর উপজেলায় প্রাথমিক শিক্ষক বদলির প্রতিবাদে মানববন্ধন

88

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটির অন্য উপজেলা থেকে নানিয়ারচর উপজেলায় প্রাথমিক শিক্ষক বদলির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মে) সকাল রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মূল ফটকে এই কর্মসূচি পালন করা হয়।
নানিয়ারচর উপজেলাবাসীর ব্যানালে আয়োজিত মানববন্ধরে বক্তব্য রাখের কবিতা চাকমা, শ্রীতন চাকমা, নিটন চাকম,বিদ্যাজয় চাকমা প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস তাদের খেয়াল খুশি মত অন্য উপজেলা থেকে সহকারী ও প্রধান শিক্ষকদের নানিয়ারচরে বদলি করছে। আমার তাদের এই বদলির প্রতিবাদ জানাই। পাশাপাশি যাদের নানিয়ারচরে বদলি করে আনা হযেছে, তাদের পূর্বের কর্মস্থলে ফেরত পাঠানোর জোর দাবি জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, এভাবে অন্য উপজেলা থেকে নানিয়ারচরে শিক্ষক বদলি হযে আসার কারণে এই উপজেলা শিক্ষকে শূণ্য পদ পুরণ হযে যাচ্ছে। এতে আমারা শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহন করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি। এটা আমার মেনে নিতে পারিনা। পরে রাঙ্গামাটি জেলা প্রশাসকের মাধ্যমে পার্বত্য মন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, পার্বত্য জেলাগুলোতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে উপজেলা ভিত্তিক নিয়োগ দেয়া হয়। ফলে এক উপজেলার বাসিন্দা অন্য উপজেলায় চাকরীর আবেদন করতে পারেননা।