খাগড়াছড়িতে মোঃ রফিকুল ইসলামের সন্ধানে সংবাদ সম্মেলন করেছে পরিবার

37

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে নিখোঁজ মোঃ রফিকুল ইসলাম এর সন্ধানে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। রবিবার (৫ এপ্রিল) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে নিখোঁজ মোঃ রফিকুল ইসলামের পরিবার এই সংবাদ সম্মেলন করেন।
এসময় নিখোঁজ মোঃ রফিকুল ইসলাম এর স্ত্রী মোছাঃ হাবিবা আক্তার জানান, মোঃ রফিকুল ইসলাম পেশায় একজন ফেরী ওয়ালা। ফেরী ব্যবসা করে সংসার চালাত। গত ৮ মার্চ ২০২৬ খ্রি. রবিবার আনুমানিক সকাল ১০টার সময় ব্যাবসার উদ্দেশ্যে রওনা হলে এখন পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় তার সস্ত্রী পরেরদিন খাগড়াছড়ি সদর থানায় জিডি করেন। প্রায় ১ মাস পেরিয়ে গেলেও নিখোঁজের পরিবার সন্ধান না পাওয়ার আজকে সংবাদ সম্মেলন করতে বাধ্য হন তারা।
নিখোঁজ মোঃ রফিকুল ইসলাম দীর্ঘদিন যাবত খাগড়াছড়ির দক্ষিণ গঞ্জপাড়া এলাকায় বসবাস করতেন। তার আদিবাড়ি সিলেট হবিগঞ্জ এর লাখাই এর লেচু মিঞার ছেলে।