॥ নিজস্ব প্রতিবেদক ॥
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মামুন আহমেদের সাথে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান সাক্ষাৎ করেন।
রবিবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি ইউজিসি’তে তাঁর অফিসে এক সৌজন্য সাক্ষাৎ করেন এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক-প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রমসহ সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। এসময় তিনি নবনিযুক্ত চেয়ারম্যানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্যের ছবি উপহার প্রদান করেন।
