মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন এপিবিএন রাঙ্গামাটি জেলা শাখার পুষ্পস্তবক অর্পণ

35

॥ নিজস্ব প্রতিবেদক ॥
যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এপিবিএন রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহিদ মিনারে ডিআইজি এপিবিএন (পাবর্ত্য জেলা সমূহ) কাযার্লয়, রাঙ্গামাটি’র পক্ষ থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জীবন আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ ও স্যালুট জানিয়ে সম্মান প্রদর্শন করেন ডিআইজি এপিবিএন (পার্বত্য জেলাসমূহ) রাঙ্গামাটি’র ডিআইজি, সালমা বেগম, পিপিএম, এনডিসি।
এ সময় ডিআইজি এপিবিএন (পার্বত্য জেলা সমূহ) কার্যালয়, রাঙ্গামাটি অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খানসহ অত্র কাযার্লয়ে কর্মরত সকল পর্যায়ের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।