খাগড়াছড়িতে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, মাঠে আইনশৃঙ্খলা তৎপরতা

50

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সকাল থেকে শান্তিপূর্ণ ভাবে চলমান রয়েছে। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এরই ধারাবাহিকতায় বুধবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা মাঠে মাঠে নির্বাচনের সরঞ্জাম বিতরণ করা হয়েছে। খাগড়াছড়ি-২৯৮ আসনে মোট ২০৩টি ভোটকেন্দ্রের নির্বাচনে সরঞ্জাম সিল, কাগজ কলম প্যাড স্বচ্ছ ব্যালট বক্সসহ সকল সরঞ্জামাদি পুলিং অফিসার ও পৃজাইভিং অফিসার নিকট হস্তান্তর করা সম্পন্ন হয়েছে।
খাগড়াছড়ি ২৯৮নং আসন নির্বাচন কর্মকর্তারা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সুষ্ঠ ও সুন্দর একটি নির্বাচন উপহার দিতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার এবং র‌্যাব-৭ ও সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা একযোগে কাজ করে যাচ্ছেন। আর নির্বাচনী কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে প্রায় ভোট কেন্দ্রের সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ির একটিমাত্র আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ প্রার্থী। খাগড়াছড়ি জেলার মোট ভোটার ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন। পুরুষ ভোটার ২ লাখ ৮০ হাজার ২০৬ জন এবং নারী ভোটার ২ লাখ ৭৩হাজার ৯০৪ জন। নতুন ভোটার ২৭ হাজারের বেশি।