॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥
বিলাইছড়ি উপজেলায় পার্বত্য শান্তি চুক্তি’র ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১০টার সময় তুলাবান স্পোর্টিং ক্লাব মাঠে ৩৩নং মারিশ্যা ইউনিয়নের চেয়ারম্যান আপন চাকমা সভাপতিত্বর এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জনসংহতি সমিতির সহ ছাত্র বিষয়ক সম্পাদক জুয়েল চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা জেএসএস সভাপতি পলক জ্যেতি চাকমা। জেএসএস সাবেক সহ সাধারণ সম্পাদক ত্রীদিব চাকমা, সমাপ্তি দেওয়ানসহ অনেক অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তরা বলেন, দীর্ঘ ২৮ বছর হলেও চুক্তি এখনো বাস্তবায়ন হয়নি। চুক্তি করা হয়েছে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাথে আওয়ামী লীগ সরকার বা কোন ব্যক্তির সাথে নয়। চুক্তি বাস্তবায়ন নিয়ে নানা ভাবে ষড়যন্ত্র হচ্ছে তাই সবাইকে এক হয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
