পার্বত্য চুক্তি বাতিলের দাবিতে পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

70

॥ নিজস্ব প্রতিবেদক ॥
সংবিধান বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী, ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক ভারতীয় চক্রান্তের নীল নকশার পার্বত্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলন, রাঙ্গামাটি জেলা শাখা।
সোমবার (১লা ডিসেম্বর) বিকালে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরের পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলন, রাঙ্গামাটি জেলা শাখার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলন রাঙ্গামাটি জেলা কমিটির আহবায়ক মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলন রাঙ্গামাটি জেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ রাকিব হোসেন, সদর উপজেলা সাধারণ সম্পাদক নূরনবী পিন্টু, আলী আকবর বাদশা, যুব আন্দোলন সদস্য সচিব আবদুল মান্নান, ছাত্র আন্দোলন সদস্য সচিব আশরাফুল ইসলাম প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ১৯৯৭ সালের পার্বত্য চুক্তি সংবিধান বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী, ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক ভারতীয় চক্রান্তের নীল নকশা। পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে পার্বত্য চট্টগ্রামের নিদিষ্ট উপজাতীয়দের সাথে। এতে করে শুধুমাত্র উক্ত নিদিষ্ট জনগোষ্ঠিরই স্বার্স্থ সংক্ষণ করা হয়েছে।
আর এতে করে পাহাড়ে বসবাসরত বৃহৎ জনগোষ্ঠি বাঙ্গালীদের সম্পূর্ণ ভাবে উপেক্ষা করা হয়েছে। যা বৈষম্যমূলক আচরণ যা সাংবিধানিক অধিকার ক্ষুণ করা হয়েছে। তাই বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্ব, অখন্ডতা এবং সংবিধানের মৌলিক কাঠামোর সুরক্ষার স্বার্থে আমরা ১৯৯৭ সালের তথাকথিত ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি’ অবিলম্বে সংশোধন করতে হবে। আর যদি সংশোধন করতে না পারেন তাহলে এই কালো চুক্তি বাতিল করার জোর দাবি জানান বক্তারা।