॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকালে রাঙ্গামাটি প্রেস ক্লাবের মিলনায়তনে এই অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ স্থায়ী কমিটির সদস্য মাস্টার রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান।
অনুষ্ঠানে পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অধ্যক্ষ আবু তাহের, মহাসচিব সাব্বির আহম্মেদ, কেন্দ্রীয় নেতা শেখ আহম্মেদ রাজু, এ্যাডভোকেট পারভেজ তালুকদার, ফয়েজ আহম্মেদ সহ অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
বক্তারা, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জাতিগোষ্ঠীর সাংবিধানিক সংরক্ষণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে, নবনির্বাচিত কেন্দ্রীয় নেতাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, মহিলা পরিষদ, ছাত্র পরিষদ, যুব পরিষদসহ নাগরিক পরিষদের স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
