বান্দরবান পৌরসভার উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পৌর প্রতিভা সংবর্ধনা প্রদান

60

॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
বান্দরবান পৌরসভার উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পৌর প্রতিভা সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) সকালে বান্দরবান পৌরসভার আয়োজনে সদর উপজেলা পরিষদের হলরুমে বান্দরবান পৌরসভার প্রশাসক এস, এম, মনজুরুল হক এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।
অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, পৌরসভার মুখ্য নির্বাহী কর্মকর্তা মো.ফয়েজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া দত্ত, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মো.নুরুল আমিন চৌধুরী আরমান, প্রশাসনিক কর্মকর্তা করুনা কান্তি বড়ুয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
এসময় পৌরসভার মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাছাইকৃত ৬৪জন শিক্ষার্থীকে পৌর প্রতিভা সংবর্ধনা প্রদান করা হয়।