চাঁদার টাকায় ভারত-মায়ানমার থেকে অস্ত্র আনছে সশস্ত্র গোষ্ঠী-ব্রি. জে. হাসান মাহমুদ

56

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত এই সভায় তিনি পার্বত্য চট্টগ্রামে চলমান চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জেলার বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদারদের সাথে মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, সশস্ত্র গোষ্ঠীগুলো ব্যবসায়ী, ঠিকাদার, শিক্ষক, সরকারি কর্মকর্তা-কর্মচারী এমনকি সাধারণ মানুষের কাছ থেকেও নিয়মিত চাঁদা আদায় করছে। সেই চাঁদার অর্থ দিয়ে তারা ভারত, মিয়ানমার ও আরাকান অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সংগঠন থেকে অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করে রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে ব্যবহার করছে।
রিজিয়ন কমান্ডার বলেন, সেনাবাহিনীর তৎপরতায় খাগড়াছড়িতে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট)-এর অস্ত্রধারী সন্ত্রাসীরা এখন আর আগের মতো সক্রিয় থাকতে পারছে না। আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত তারা সামনে আসতে পারবে না। সেনাবাহিনীর ধারাবাহিক অভিযানে তাদের আস্তানা ধ্বংস করা হচ্ছে, ফলে সন্ত্রাসীরা পালিয়ে যাচ্ছে বা সিভিল ড্রেসে চলাফেরা করছে।