॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
রাঙ্গামাটি রাজস্থলীর বাঙ্গালহালিয়াতে আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছে একটি পরিবার। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের যৌথ খামার লাল সাধু আশ্রম এলাকায় এই আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস আসতে আসতে পরিবারের কিছুই রক্ষা করা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য অনুযায়ী, অসহায় টমটম চালক আবুল কালাম ও তার পরিবারের কেউ ছিলো না ঘর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়। এরপর ঘরে আগুন ছড়িয়ে পড়লে আগুনে পুরে নিঃস্ব হয় টমটম চালকের ঘর।
স্থানীয় বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের কথা অনুযায়ী বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষতিগ্রস্ত পরিবারকে ইউনিয়ন পরিষদের তরফ থেকে খাদ্য ও ত্রাণ সহায়তা দেয়া হবে এবং বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছি। তিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নিকট জেলা প্রশাসক বরাবরে আবেদন করার জন্য বলেন।
রাজস্থলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন জুয়েল বড়ুয়া জানান, সকালে ঘটনার খবর পেয়ে আমরা সাথে সাথে রওনা হই। যেতে যেতে সময় অতিরিক্ত হওয়ায় একটি ঘর পুরে ছাই হয়ে যায়। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
