॥ নিজস্ব প্রতিবেদক ॥
ঐতিহ্যবাহী রাঙ্গামাটি প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে রাঙ্গামাটি প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির সভাপতি আনোয়ার আল-হক, সহ সভাপতি অলি আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, যুগ্ন সাধারণ সম্পাদক মনসুর আহমেদ, কোষাধ্যক্ষ শংকর হোড়, দপ্তর সম্পাদক মঈন উদ্দিন বাপ্পিসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা সভাপতির বক্তব্যে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, পুলিশ জেলার আইন শৃঙ্খলা রক্ষায় মাঠ পর্যায়ে বাস্তব পদক্ষেপ নেবে। আর সংবাদকর্মীরা তথ্য প্রচার ও জনমত গড়ে তোলার কাজ করবে। দুই পক্ষ একসাথে কাজ করলে জেলা পর্যায়ে আইন-শৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ এবং সামাজিক উন্নয়ন কার্যক্রম অনেক বেশি কার্যকর হবে। পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক আস্থা ও সমন্বয় সমাজের উন্নয়নে বড় ভূমিকা রাখবে।
আলোচনা সভায় সাইবার অপরাধ প্রতিরোধ দমন, দুর্নীতি প্রতিরোধ, কাপ্তাই হ্রদ ও পর্যটন উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও সংস্কৃতি সংরক্ষণ বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।
