রাঙ্গামাটি প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক গিরিদর্পণ সম্পাদক ও প্রকাশক

184

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে আনোয়ার আল হক ও সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ ইলিয়াসসহ কার্যকরী পরিষদের নির্বাচিত সকল সদস্যের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক গিরিদর্পণ সম্পাদক ও প্রকাশক মনজু রানী গুর্খা।
এক অভিনন্দন বার্তায় তিনি নির্বাচিত প্রতিনিধিদের গতিশীল নেতৃত্বে রাঙ্গামাটি প্রেসক্লাব আরো এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ২৪ নভেম্বর বুধবার বেলা ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রেস ক্লাব কার্যালয়ে সরাসরি ব্যালটের মাধ্যমে সাধারণ সম্পাদকের পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ক্লাবের ২৫ জন স্থায়ী সদস্যের মধ্যে ২১ জন স্থায়ী সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গননা শেষে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক জোবাইদা আখতার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
নির্বাচন পরিচালনা কমিটির অপর দুই সদস্য ছিলেন, রাঙ্গামাটি পাবলিক কলেজের প্রভাষক মৃদুল কান্তি ত্রিপুরা এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম। তারা ভোট গ্রহণ ও গণনায় দায়িত্ব পালন করেন।
নির্বাচন পরিচালনা কমিটির ঘোষণায় আগামী দুই বছরের জন্য রাঙ্গামাটি প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচিত সদস্যরা হলেন: ১. সভাপতি: আনোয়ার আল হক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ২. সিনিয়র সহ-সভাপতি:সাখাওয়াৎ হোসেন রুবেল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)
৩. সহ-সভাপতি: অলি আহমেদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ৪. সাধারণ সম্পাদক: মুহাম্মদ ইলিয়াস (নির্বাচিত) ৫. যুগ্ম সম্পাদক: মনসুর আহম্মেদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ৬. কোষাধ্যক্ষ: শংকর হোড় (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ৭. দপ্তর সম্পাদক: মো. মঈন উদ্দীন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ৮. পাঠাগার ও প্রচার সম্পাদক: মিল্টন বাহাদূর (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)
নির্বাহী সদস্য: সুপ্রিয় চাকমা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) জাহেদা বেগম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) উচিংছা রাখাইন কায়েস (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) শাহ আলম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নির্বাচিত এই কমিটি আগামী দুই বছর রাঙ্গামাটি প্রেস ক্লাবের কার্যক্রম পরিচালনা করবে।