॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
বাংলাদেশ পূজা উদযাপন পরিষর খাগড়াছড়ি জেলা শাখার উদ্দ্যেগে আগামী সারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সুষ্ট ও সুন্দর ভাবে পালন ও আইন শৃঙ্খলা বজায় রেখে সুন্দর ভাবে পালন করতে পারে সে বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবার নয়টি উপজেলাতে মোট ৬৪ পূজা মান্ডপে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা এগাটার দিকে কেন্দ্রীয় শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপত্বি করেন, জেলা বাংলাদেশ পূজা উদযাপন পরিষর খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি শ্রী অশোক মজুমদার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিমল কান্তি শীল, ট্রাস্টি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ।
নির্দেশনার মধ্যে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে পূজামণ্ডপে পুলিশ, আনসার ও ভিডিপির টহল জোরদার করা, প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা ও স্বেচ্ছাসেবক মোতায়েন, গুজব রোধে সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি এবং প্রতিমা বিসর্জনের সময় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। উৎসব চলা কালিন প্রতিটা মন্দিরে স্বেচ্ছসেবকরা সঠিক ভাবে দায়ীত্ব পালন করতে হবে। কোন ধরনের অপ্রীতিকর কিছুই দেখলে আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া জন্য অনুরোধ করা হলো।
নারী দর্শনার্থীদের নিরাপত্তায় আলাদা ব্যবস্থা নেওয়া ও ইভটিজিং প্রতিরোধেও কঠোর পদক্ষেপের কথা বলা হয়েছে। এছাড়া আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ করা, প্রতিমা বিসর্জনস্থলে আলো, অগ্নিনির্বাপক ও ডুবুরি দলের উপস্থিতি নিশ্চিত করা।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের সভাপতি প্রবিণ মিত্র চাকমা, কেন্দ্রীয় লক্ষ্মী নারায়ণ মন্দির ভারপ্রাপ্ত সভাপতি আশিষ ভট্টাচার্য্য, সনাতন সমাজ কল্যাণ পরিষদের আহবায়ক ইঞ্জিনিয়ার নির্মল দাশ, খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল বাতেন মৃধা, খাগড়াছড়ি জেলা হিন্দু কল্যাণ ট্রাষ্টি উপ-পরিচালক সজিব বিশ্বাসসহ নয় উপজেলার ৬৪ পূজা মান্ডপের পরিচালনা কমিটির সভাপতি, সম্পাদক ও জেলা ও উপজেলার সামাজিক সংগঠনের নৃতবৃন্দরা উপস্থিত ছিলেন।
