॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে শিশু-কিশোর-কিশোরীদের মধ্যে আত্মরক্ষার সাহস গড়ে তুলতে কারাতে বেল্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ফুরোমন কারাতে দো রাঙ্গামাটির আয়োজনে জেলা কুমার সমিত রায় জিমনেসিয়াম হলরুমে অনুষ্ঠিত কারাতে বেল্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবগঠিত জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আবু সাদাৎ মো: সায়েম।
এ সময় ফুরোমন কারাতে দো রাঙ্গামাটির পরিচালক জশস্বী চাকমা, সাংবাদিক মনসুর আহম্মেদ, সংগঠনের সদস্য ছোটন চাকমাসহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাস্থ্য সকল সুখের মূল সম্পদ। তাকে রক্ষা করা তোমাদের নৈতিক দায়িত্ব। লেখাপড়ার পাশাপাশি স্বাস্থ্যের সাথে মন-মননের বিকাশ ঘটাতে হবে। কারাতে প্রশিক্ষণের কারণে শিশু-কিশোরেরা আত্মরক্ষার কৌশল রপ্ত করছে, অন্যদিকে তারা আত্মবিশ্বাসী হয়ে উঠছে। শারীরিক গঠনেও এটি অবদান রাখছে।
অনুষ্ঠানে ৯০ জন জন ক্ষুদে কারাতে প্রশিক্ষণরত শিশু-কিশোর-কিশোরীদের পরীক্ষা শেষে ফলাফল অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরীতে কারাতের বেল্ট প্রদান করা হয়।
