॥ কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই ॥
কাপ্তাই উপজেলায় অবস্থিত ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান। বিশেষ অতিথি ছিলেন ১০০নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুন তালুকদার, উপজেলার একাডেমিক সুপারভাইজার সোশাল চাকমা, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক বিপ্লব কুমার চৌধুরী এবং রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক কাজী মোশাররফ হোসেন। বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কল্যাণ বিকাশ তনচংগ্যা সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছাড়াও, মেধা তালিকা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতেও আনুষ্ঠানিক ভাবে পুরষ্কার তুলে দেওয়া হয়। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান।
এসময় ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীদের মধ্যে উপস্থিত ছিলেন রবীন্দ্র দেওয়ান. পলাশ বড়ুয়া, আশীষ চক্রবর্তী, পাবন সাহা, মেঘনা চাকমা, গিতালী চাকমা, জেবা তনচংগ্যা, মোঃ ইব্রাহিম এবং ঝর্না চাকমা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থী ছাড়াও সকল অভিভাক বৃন্দ উপস্থিত ছিলেন।
Home খেলার সংবাদ ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
