॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে ৭ ফুট লম্বা একটি বার্মিজ অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। সাপটির ওজন ৮ কেজি।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার এএসএম মহিউদ্দিন সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে অবমুক্ত করেন। এসময় বন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।
রেঞ্জ অফিসার এএসএম মহিউদ্দিন জানান, পার্বত্য চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো: জাহিদুর রহমান মিঞার নির্দেশে বুধবার (২৮ আগষ্ট) সকাল সাড়ে ৯টার দিকে রাঙ্গামাটি সদর উপজেলাধীন কল্যানপুর এলাকার জনৈক অরুনা লক্ষী চাকমা এর বাড়ির পাশের জঙ্গল থেকে স্থানীয় জনগনের সহায়তায় বন বিভাগের একটির বিশেষ টহল দল অজগর সাপটি উদ্ধার করেন।
