পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করলে শরীর-মন ভালো থাকে-মেজর মুরাদ হোসাইন

85

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
পড়াশোনা পাশাপাশি ছাত্র-ছাত্রীরা যদি খেলাধুলায় এগিয়ে আসে তাহলে শরীর ও মন ভাল রাখে বলে মন্তব্য করেছেন মাটিরাঙ্গা জোনের উপ অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন। তিনি বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক মনোনিবেশে মাদক থেকে দূরে রাখে। তাই পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে মনোনিবেশ গড়ে তুলতে হবে।
সোমবার (১৬ জুলাই) মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুন্দর জীবন গঠনে শিক্ষা ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথি আরো বলেন, ছাত্র জীবনের প্রতিটি মুহূর্ত জীবন গঠনের জন্য খুবই গুরুত্ব পূর্ণ। শিক্ষা জীবনে সার্বিক বিষয় সময় মত যারা কাজে লাগাতে পারে, তারাই বাস্তব জীবনে, সর্বক্ষেত্রে সাফল্য অর্জনে সমক্ষম হয়। তাই সকল শিক্ষার্থীকে পড়ালেখার পাশাপাশি সংস্কৃতিতে মনোনিবশ করার আহ্বান জানান তিনি।
এসময় অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য প্রধান অতিথি মাটিরাঙ্গা জোনের পক্ষ হতে আর্থিক সহায়তা প্রদান করেন।
অনুষ্ঠানে মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. আফসার হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে স্থানীয় ওয়ার্ড কমিশনার মো. তফিকুল ইসলাম এবং সংরক্ষিত মহিলা কমিশনার মোছা. জয়নব বিবি ও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।