॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ এপ্রিল) সকালে শহরে শাপলা চত্বর পৌরসভা ব্রিজ সংলগ্ন গণশৌচাগার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে পৌরসভার গণশৌচাগার পাশে চেঙ্গী নদীর পাড়ে ঝুপড়ি ঘরে এক মৃত শিশু পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশকে খবর দিলে নবজাতকের লাশ উদ্ধার করে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ওসি তানভীর হাসান জানান, ধারণা করা হচ্ছে- ছেলে নবজাতকের বয়স একদিন হবে। পৌরসভার ব্রিজের পাশে গণশৌচাগারের পাশে মৃত নবজাতককে কে বা কারা রেখে গেছে। পরে তা উদ্ধার করা হয়েছে। বিষয়টি খোঁজ খবর নেয়া হচ্ছে। আইনি কার্যক্রম চলমান আছে বলে জানান তিনি।
উল্লেখ্য, এর আগেও গত মাসে খাগড়াছড়ি মধুপুর বাজার হাসপাতাল সড়কের পাশের ব্রিজের নিচে আরো এক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।
