রুমায় দুর্গম এলাকায় গলিত লাশ উদ্ধার

86

রুমা প্রতিনিধিঃ-বান্দরবানের রুমায় দুর্গম এলাকা থেকে একটি গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উদ্ধার হওয়া এ গলিত লাশের পরিচয় পাওয়া গেছে। তার নাম লালরামচনহ্ বম লারাম (৪৩)। সে বগালেক পাড়ার সাংরিয়াম বমের বড় ছেলে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রুমা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হারমন পাড়ার পার্শ্ববর্তী একটি ঝরনার খাদ থেকে লাশটি উদ্ধার করেছে রুমা থানা অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মোহাম্মদ মনির হোসেন নেতৃত্ব পুলিশের একটি দল।
এ সময় পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় বগালেক পাড়া গীর্জায় কীর্তন চলাকালে নতুন সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএমএফ) একটি দল গীর্জায় প্রবেশ করে লালরামচনহ বম, তাঁর পিতা সাংলিয়াম বম, স্ত্রী নুজিং বমসহ পাঁচজনকে ডেকে নিয়ে যায়।