মোঃ সোহেল রানা দীঘিনালাঃ-খাগড়াছড়ি দীঘিনালা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৪ পরিবারকে দীঘিনালা জোনের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৯ফেব্রুয়ারি) বিকালে আগুনে পুড়ে যাওয়া ১৪ পরিবারকে দীঘিনালা জোনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী তুলে দেন জোন কমান্ডার লেঃ কর্নেল রুমন পারভেজ, পিএসসি।
এসময় উপস্থিত ছিলেন, জোনাল স্টাফ অফিসার মেজর নাহিদ হাসান, পিএসসি। সহায়তার মধ্যে রয়েছে কম্বল ১টি, চাউল কেজি, ডাল ২কেজি, তেল কেজি ও বিস্কুট ১প্যাকেট। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ সিলভার হাড়িপাতিল ব্যবসায়ী মো: বারেক বলেন, আগুনে আমাদের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে দীঘিনালা জোন থেকে খাদ্য সহায়তা করছে।
