রাঙ্গামাটি পর্যটন এলাকায় পর্যটকবাহী বাস খাদে পড়ে ৪জন গুরুতর আহত

136

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটি বিজিবি সেক্টর হতে ৫০ গজ দক্ষিণে পর্যটন এলাকায় সড়ক দূর্ঘটনায় ৪জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারী) বিকাল ৫টার দিকে এই দূর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে রাঙ্গামাটি বিজিবি সেক্টর হতে ৫০ গজ দক্ষিণে পর্যটন এলাকায় চট্টগ্রাম মাদারবাড়ী হতে আগত একটি পর্যটকবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৫-৪৬১২) নিয়ন্ত্রণ হারিয়ে ৩০ ফুট নিচে খাদে পড়ে যায়। উক্ত দুর্ঘটনায় বাসের ৪ জন পর্যটক গুরুতর আহত হলে স্থানীয় লোকজনের সহায়তায় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহতরা হলেন, ১। আসমা খাতুন (৪৭) স্বামীঃ নুর ইসলাম, সাং মাদারবাড়ি, সদরঘাট থানা, চট্টগ্রাম। ২। ছখিনা বেগম (৫৩), স্বামীঃ মৃত আঃ ওয়াদুদ, সাং – ঐ। ৩। নুরুল ইসলাম (৫০), পিতাঃ মৃত আঃ ওয়াদুদ, সাং – ঐ। ৪। মোঃ টিপু (২৫), পিতাঃ মৃত আনিসুল হক সাং- পুতকাড়া থানাঃ চৌদ্দগ্রাম জেলাঃ কুমিল্লা।
বর্তমানে বাসটি উদ্ধারে ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা কাজ করছে।