রোয়াংছড়ি প্রতিনিধিঃ-বান্দরবানের রোয়াংছড়ি থানা কর্তৃক আয়োজনে পুলিশিং সমাবেশ উপলক্ষে বান্দরবান জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম (পিপিএম) অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থেকে থানা সংলগ্ন মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্প্যাশন ইন্টারন্যাশনাল অর্থায়নের পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৭৪জন উপকার ভোগী শিশুদের ফুড রেশন ও শিক্ষা উপকরণ বিতরণে উদ্বোধন করেন। পরে টাউন হলে কমিউনিটি পুলিশিং সমাবেশের যোগ দেন।
রবিবার (২৯ জানুয়ারি) আয়োজিত সভায় রোয়াংছড়ি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক উহাইসিং মারমা সঞ্চালনায় সভাপতিত্ব করেন, রোয়াংছড়ি উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি ও উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা।
দ্বিতীয় পর্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম (পিপিএম)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি পুলিশ সুপার (ডিএসবি) মো. ছালাহ উদ্দিন, রোয়াংছড়ি উপজেলা হেডম্যান কারবারি কল্যাণ পরিষদের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হ্লাথোয়াইহ্রী মারমা, জেলা পরিষদের সদস্য সিংঅং খুমি, ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ক্রইচিংপ্রু মারমা, ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ইউপি চেয়ারম্যান উনুমং মারমা, রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মান্নান, হেডম্যান চসিংপ্রু মারমা, হেডম্যান শৈসাঅং মারমা, হেডম্যান মেচিং মারমা, হেডম্যান বইথাং বম, হেডম্যান হ্লামংপ্রু, কম্প্যাশন ম্যানেজার লাল রামকাপ বম, সামময় বম, আলেক্ষ্যং ইউনিয়ন আ.লীগের সভাপতি নুচমং মারমা, এস.আই জীবন চৌধুরী, এস.আই রাহুল, এস.আই বিকাশ, এস.আই সাইফুল।
এছাড়া উপজেলা বিভিন্ন মৌজা হেডম্যান, মেম্বার, (গ্রাম প্রধান) কারবারি ও গ্রাম পুলিশসহ ৭শতাধিক নারী-পুরুষ, তরুণ-তরুণীরা সমাবেশে অংশগ্রহণ করেন।
