দীঘিনালার ৪নং দীঘিনালা ইউপি নির্বাচনে ইভিএম শান্তিপূর্ণ ভোট গ্রহন

119

মোঃ সোহেল রানা, দীঘিনালাঃ-খাগড়াছড়ির দীঘিনালায় ৪নং দীঘিনালা ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মাধ্যমে সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে।
সকালে দীঘিনালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ইভিএম এর তাদের ভোটারাধীকার প্রয়োগ করছে। এই প্রথম দীঘিনালা উপজেলায় ইভিএম এর মাধ্যমে ভোটারা ভোট দিচ্ছে। এতে ভোটারা সাচ্ছন্দ্য বোধ করছে। কোন ঝামেলা ছাড়া খুবই অল্প সময়ের দিতে পারছে।
ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইন শৃংখলা বাহিনীর সদস্য মোতায়ন করা হয়েছে। র‌্যাব, বিজিবি সদস্যরা স্ট্রাইকিং হিসেবে টহল দিচ্ছে। এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের মোবাইল টিম সার্বক্ষনি টহল দিতে দেখা গেছে। এছাড়াও ৯টি ভোট কেন্দ্র ৩জন নির্বাহী ম্যাজিস্ট্রট কাজ সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছে।
খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান ভোট কেন্দ্র পরিদর্শনে এসে বলনে, দীঘিনালা প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচন ইভিএম এর মাধ্যমে ভোটারা ভোট দিচ্ছেন। এতে করে ভোটারদের কোন সমস্যা হচ্ছে না। দ্রুত ভোট কাস্টিং হচ্ছে। ভোট দিয়ে ধন চন্দ্র চাকমা বলেন, ইভিএম ভোট দেয়া সহজ সময়ও কম লাগে। এতে করে অনেক সময় বেঁচে যায়।
এদিকে বুধবার (২৮ ডিসেম্বর) থেকে মোতায়েন করা হয়েছে বিজিবি। কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে বিকালের মধ্যেই ভোটকেন্দ্র ইভিএম ও ভোট গ্রহণের প্রয়োজনীয় যন্ত্রপাতি কেন্দ্রে পৌছে দেওয়া হয়েছে।
দুপুরের পর সরেজমিনে উপজেলা নির্বাচন অফিস এলাকায় গিয়ে দেখা যায় ভোট গ্রহনের জন্য ইভিএম মেশিন রিটার্নিং কর্মকর্তাদের বুঝিয়ে দিয়ে পুলিশ পাহারায় ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহেনসা লতিফুর খায়ের বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের লক্ষে কমিশন থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এতে করে নির্বাচনের আগের দুইদিন ও পরের দুইদিন মাঠে থাকছে বিজিবি।’
এ নির্বাচনে প্রতি ওয়ার্ডে একটি করে মোট ৯টি ওয়ার্ডে নয়টি ভোটকেন্দ্র রয়েছে। প্রতিটিতে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। ইতিমধ্যে নির্বাচনি এলাকায় বিজিবি টহল জোরদার করা হয়েছে।
চেয়ারম্যান পদে ৫ জন, সাধারণ ওয়ার্ডে মেম্বার পদে ২৫ জন এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত বিদ্যুৎ বরণ চাকমা (নৌকা), বর্তমান চেয়ারম্যান প্রজ্ঞান জ্যোতি চাকমা (আনারস), সাবেক চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা (চশমা), জীব কান্তি চাকমা (মোটরসাইকেল) ও একমাত্র মহিলা প্রার্থী ধিনিতা চাকমা (টেবিল ফ্যান) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে।