শীতার্থ মানুষগুলোর পাশে আছে রাঙ্গামাটি চেম্বার অব কমার্স-মোঃ আব্দুল ওয়াদুদ

201

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটির শীতার্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন রাঙ্গামাটি চেম্বার অব কমার্স। সোমবার (২৬ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি চেম্বার অব কমার্স ভবনে রাঙ্গামটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পক্ষ থেকে শীতার্থ মানুষের মাঝে কম্বল তুলে দেন, রাঙ্গামটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ।
এ সময় রাঙ্গামটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সিঃ সহ-সভাপতি উসাং মং, সহ-সভাপতি মোঃ আলী বাবর, পরিচালক ইউসুফ হারুন, মনসুর আলী, মামুনুর রশীদ মামুন, মোঃ নিজাম উদ্দিন, মোঃ হারুনুর রশীদ মাতব্বর, আবুল মনসুর ওবাইদুল্লাহ, মেহেদী আল মাহবুব, রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সচিব মু. শাব্বির আহম্মদ প্রমুখ।
কম্বল বিতরনের সময় রাঙ্গামটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ ভূইয়া বলেন, প্রতি বছরই এই শীতে কষ্টে কাটে এলাকার অসহায় হতদরিদ্র মানুষগুলো। তাই শীতার্থ মানুষগুলো যাতে শীতে কষ্ট না পায় তার জন্য রাঙ্গামটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পক্ষ থেকে কম্বল বিতরণ করা হচ্ছে। আমাদের সবার সামান্য উদ্যোগের ফলে হয়তো শীতার্ত মানুষের কষ্ট কিছুটা কমবে। তাই সরকারের পাশাপাশি মানবিক চেতনায় উজ্জীবিত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে তাদের দূর্ভোগ কমিয়ে আনার আহবান জানান তিনি।
এসময় চেম্বারের পক্ষ থেকে দুঃস্থ ও অসহায় মানুষ এবং বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা, বিহারে মোট ৫০০টি কম্বল বিতরণ করা হয়।
প্রতিষ্ঠান সমূহ হলো বায়তুশ শরফ এতিমখানা, আব্দুল ফকির মাঝার এতিমখানা, খানকা শরীফ, দাওয়াতে ইসলাম এতিমখানা, আমানতবাগ এতিমখানা, ২নং পাথরঘাটা এতিমখানা, ভাষান্যাদম খাগড়াছড়ি এতিমখানা, রসুলপুর আল মোমিন মাদ্রাসা, ব্রাক্ষনটিলা হামিউস্সুন্না মাদ্রাসা, আনন্দ বিহার, আসামবস্তি ধর্মচক্র বৌদ্ধ বিহার, মনোঘর আবাসিক।