করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ীতে লাল পতাকা টাঙ্গালো রাঙ্গামাটি জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত

186

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটি করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ীতে লাল পতাকা টাঙ্গিয়ে দিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৫ জুন) সকালে নতুন করেনা আক্রান্ত তিন জন করোনা রোগীর বাড়ী চিহ্নিত করে তাদের বাড়ীতে লাল পতাকা টাঙিয়ে দিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্টেট টুম্পা ঘোষ।
এ সময় রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট টুম্পা ঘোষ করোনা আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানিয়ে বলেন, করোনাতে ঘাবড়ানোর কোন কারণ নেই। শুধু স্বাস্থ্য বিধি মেনে ডাক্তারের পরামর্শ মতে চললে দ্রুত সুস্থ হয়ে যাওয়া সম্ভব। তিনি করোনা আক্রান্ত ব্যক্তিকে বাড়ী থেকে বের না হয়ে প্রয়োজনীয় স্বাস্থ্য বিশি মেনে চলার অনুরোধ জানান।
তিনি বলেন, কোন কিছু যদি প্রয়োজন হয় তাহলে জেলা প্রশাসনের নাম্বারে ফোন দেয়ার আহবান জানান। এছাড়া প্রয়োজনীয় সময়ে ডাক্তারের পরামর্শ নিতে করোনা আক্রান্ত রোগী ও তাদের পরিবারকে জানান।
এ সময় রাঙ্গামাটি জেলা পুলিশের কর্মকর্তারা সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।