বাঘাইছড়ি প্রতিনিধিঃ-বাঘাইছড়িতে ভাড়ায় চালিত এক মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে চালককে মারধর করেছে পাহাড়ী ৩ যুবক। বুধবার (২১) এপ্রিল দুপুরে বাঘাইছড়ি’র আর্যপুর এলাকায় এই ঘটনাটি ঘটে।
জানা যায়, বাঘাইছড়ি উপজেলার সদর হতে ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে দুইজন বাঙালীকে নিয়ে উগলছড়ি যাওয়ার পথে বাঘাইছড়ি আর্যপুর এলাকায় গাড়ি গতিরোধ করে তিন পাহাড়ি যুবক। হঠাৎ মোটরসাইকেল ড্রাইবারকে লাটি দিয়ে মারধর করে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় তারা। এরপর মোটরসাইকেল ড্রাইবারকে মারতে তাড়া করে আরো এক যুবক, সে দৌড়ে পালিয়ে গিয়ে বাঙালি এলাকায় আত্মরক্ষা হয়।
জানা গেছে, মোটরসাইকেল ড্রাইবার সাহেদের বাড়ি বটতলী এলাকায়, সে আমিনুল হকের ছেলে। কেন বা কি কারণে তার মোটর সাইকেল পুড়িয়ে দিলো বা কেন তাকে মারধর করেছে এব্যাপারে সে কিছুই জানানে বলে জানান।
পরে বিষয়টি জানাজানি হওয়ার পর মারিশ্যা জোন ২৭ বিজিবির একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য এলাকায় আইন-শৃঙ্ঘলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
