প্রধানমন্ত্রীর গৃহিত কর্মসূচী বাস্তবায়নে আওয়ামীলীগের নেতাকর্মীসহ সকলকে এগিয়ে আসতে হবে-বৃষ কেতু চাকমা

204

বাঘাইছড়ি প্রতিনিধিঃ-বাঘাইছড়িতে রাঙ্গামাটি পার্ব্যত্য জেলা পরিষদের অর্থায়নে ও ইউ এন ডি পি’র সহযোগিতায় ১২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত মেদেনিপুর কৃষি পন্য সংগ্রহ শালা উদ্বোধন করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা শাখা আওয়ামীলীগের সভাপতি বৃষকেতু চাকমা।
শনিবার (১০ অক্টোবর) সকালে নিজ মাতৃভূমি বাঘাইছড়ি সফর কালে তিনি এই উদ্বোধন শেষে আওয়ামীলীগ, অংঙ্গ ও সহযোগী সংগঠন নেতা-কর্মীদের সাথে রেষ্ট হাউস প্রাঙ্গনে এক মতবিনিময় সভায় মিলিত হয়ে কৌশলাদি বিনিময় পর মমতাময়ী দেশনেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহিত সকল কর্মসূচী বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান এবং মহামারী করোনা সংক্রমন রোধে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য পরামর্শ প্রদান করেন।
এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলা আওয়ামীলীগের সদস্য ও পৌর মেয়র জাফর আলী খান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মোঃ আলী হোসেন, সহ সভাপতি দীলিপ কুমার দাশ, সাধারন সম্পাদক মোঃ গিয়াছ উদ্দিন আল মামুন, উপ-সহকারী প্রকৌশলী রোজ কিং চাকমা এবং অংগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।