বান্দরবানের মাহিন্দ্রা, জীপ, কার-মাইক্রোবাস মালিক সমিতির দুপক্ষের মধ্যে সমঝোতা

449

বান্দরবানঃ-দীর্ঘদিন পর বান্দরবানের পর্যটকবাহী পরিবহন মাহিন্দ্রা জীপ, কার-মাইক্রোবাস মালিক সমিতির মাঝে সমঝোতার মাধ্যমে সুস্থ ও সুন্দর লাইন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) সকালে বান্দরবান পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার জেরিন আখতারের সভাপতিত্বে এই সমঝোতার সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় পুরবী জীপ, মাইক্রো, মাহিন্দ্র মালিক সমিতি ও বান্দরবান মাইক্রোবাস, জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতির মধ্যে সমঝোতা নিয়ে আলোচনার এক পর্যায়ে সিদ্ধান্ত হয় পুরবী জীপ, মাইক্রো, মাহিন্দ্র মালিক সমিতির পক্ষে সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ ও অর্থ সম্পাদক দিলীপ বড়ুয়া এবং বান্দরবান মাইক্রোবাস, জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতির পক্ষে সমিতির সাধারন সম্পাদক মোঃ মোজাম্মেল হক বাহাদুরসহ তিনজন সম্মিলিত ভাবে বান্দরবান মাইক্রোবাস, জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতির লাইন পরিচালনা করার দায়িত্ব দেয়া হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও পুরবী জীপ, মাইক্রো, মাহিন্দ্র মালিক সমিতির সভাপতি কাজল কান্তি দাশ, বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই প্রশাসন) সালাহ উদ্দিন মামুন, বান্দরবান মাইক্রোবাস, জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতির সভাপতি মোঃ নাছিরুল আলমসহ পুরবী জীপ, মাইক্রো, মাহিন্দ্র মালিক সমিতি ও বান্দরবান মাইক্রোবাস, জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতির নেতৃবৃন্দরা।