খাগড়াছড়ির রামগড়ে ছয়টি ঘর আগুনে পুড়ে যায়

238

রামগড়ঃ-খাগড়াছড়ির রামগড় বৈরাগী টিলায় বুধবার (১১ মার্চ) দুপুরে অগ্নিকান্ডে ৬টি বসত ঘর পুড়ে গেছে। ধারনা করা হচ্ছে, এতে ক্ষয়ক্ষতির পরিমান ৬/৭ লাখ টাকার মত হবে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল উদ্দিন শিকদার জানান, মো. আলাউদ্দিন, মোঃ ইউনুস, মোঃ তাজুল ইসলাম, মোঃ সিরাজুল হক, মোঃ সাদ্দাম হোসেন ও মোঃ ইমাম হোসেনদের বসতঘর মুহূর্তেই পুড়ে যায়।
খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, মেয়র কাজী শাহজাহান রিপন, নারী ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, প্যানেল মেয়র আহসান উল্ল্যাহ, ওসি মো. শামসুজ্জামান, নারী কাউন্সিলর কনিকা বড়ুয়া প্রমুখ ক্ষতিগ্রস্থদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। পৌর মেয়র ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে নগদ ৫ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দেন।
রামগড় ফায়ার সার্ভিস কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর আগেই ছয়টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।