রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটিতে বাঁশ ভিত্তিক ক্ষুদ্র ও কুটি শিল্পের উদ্যোক্তাদের পাঁচদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।
রবিবার (১২ জানুয়ারী) সকালে বোর্ডের আই সি ডি পি ভবনের সভা কক্ষে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা (এনডিসি)।
চট্টগ্রাম অঞ্চলের অনগ্রসর জনগোষ্ঠীর আয়বর্ধক কর্মসূচি হিসাবে উন্নত জাতের বাঁশ উৎপাদন শীর্ষক প্রকল্পের বাঁশ-ভিত্তিক ক্ষুদ্র ও কুটি শিল্পের তিন পার্বত্য জেলার উদ্ব্যোক্তাদের নিয়ে পাঁচদিনব্যাপি এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে মোট ৪০ জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কর্মসূচির শুরুতেই আগত প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য বাঁশ চাষের উপর একটি ফ্রেজেন্টেশন দেখানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান ও প্রকল্প পরিচালক শাহিনুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য সচিব আশিষ কুমার বড়ুয়া, আশিকার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমাসহ প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীগন।
বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা (এনডিসি) প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা মনোযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং তা কাজে লাগিয়ে সফল হওয়ার চেষ্টা করবেন।
