মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে-এ কে এম মামুনুর রশিদ

261

রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সপ্তাহ ব্যাপী আয়োজিত নানান কর্মসূচির আজ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী উপলক্ষে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙ্গামাটি এর আয়োজনে মঙ্গলবার (৭ জানুয়ারী) সকালে ”মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যে বর্ণাড্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র‌্যালীটি রাঙ্গামাটি পৌরসভা চত্তর থেকে শুরু করে শহরের প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসক কার্যালয় মাঠ প্রাঙ্গনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
এসময় রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ, রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন স্কুল শিক্ষক, ছাত্র-ছাত্রী ও মিডিয়া কর্মীসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন, প্রতিষ্টা বাষির্কী উপলক্ষে সপ্তাহব্যাপী যে ভাবে মাদক বিরোধী অভিযান ও জন সচেতনতা মূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে তা সবসময় অব্যাহত থাকবে।
উল্লেখ্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩১ ডিসেম্বর হতে সপ্তাহ ব্যাপি বিভিন্ন কর্মসূচি গ্রহন করে রাঙ্গামাটি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।