গুইমারাঃ-“আমি বাঙ্গালী, বাংলা আমার দেশ, বাংলা আমার ভাষা” এ শ্লোগানে নানা আয়োজনে পার্বত্য জনপথ খাগড়াছড়িতে পালিত হয়েছে মহান বিজয় দিবস। প্রত্যুষে একত্রিশবার তোপধ্বনি শেষে জেলার নবসৃষ্ট গুইমারা উপজেলার শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মককর্তা তুষার আহমেদ। পরে গুইমারা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অস্থায়ী স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসার, ভিডিপি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনীর আয়োজন করা হয়।
এসময় উপজেলা নির্বহী কর্মকর্তা তুষার আহমেদ বলেন, যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা আজ স্বাধিনতা পেয়েছি জাতীর সেই শেষ্ঠ সন্তানদের ভুলে গেলে বাংলাদেশকে অস্বিকার করা হবে। পরে উপজেলার সম্মেলন কক্ষে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও সন্ধ্যায় মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
