রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থা অনূর্ধ্ব ১৬ ফুটবল টুনামেন্ট শুরু

400

শেখ ইমতিয়াজ কামাল ইমনঃ-রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থা অনূর্ধ্ব ১৬ ফুটবল টুনামেন্ট অনুষ্টিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) রাঙ্গামাটি মারী ষ্টেডিয়ামে অনূর্ধ্ব ১৬ ফুটবল টুনামেন্টের উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ও আহব্বায়ক, ফুটবল উপ পরিষদ, রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থা মোঃ আলমগীর কবীর, পিপিএম সেবা।
উক্ত উদ্বোধনী অনুষ্টানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি কামাল, পেনেল মেয়র জামাল উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থা সাবেক সহ সভাপতি প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি, জেলা ক্রীড়াসংস্থার সহ সভাপতি বরুন দেওয়ান, সহ সভাপতি মামুনুর রশিদ মামুন, সহ সভাপতি প্রতিম রায় হিরো, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম সহ জেলা ক্রীড়া সংস্থার সদস্যগন এসময় উপস্থিত ছিলেন।
উক্ত অনূর্ধ্ব ১৬ ফুটবল টুনামেন্টে জেলার ১৬ টি দল অংশগ্রহন করেন। উদ্বোদনী খেলায় ফিউচার স্পোর্টিং ক্লাব ৪-০ গোলে জাগরন স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে ফিউচার স্পোর্টিং ক্লাব টুর্ণামেন্টের শুভ সুচনা করে।