ধমীয় প্রতিষ্ঠানকে কোন ক্রমেই সন্ত্রাসীদের আখড়ায় পরিনত করা যাবেনা – দীপংকর তালুকদার এমপি

705

নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি :  বাংলাদেশ আওমীলীগের কেন্দ্রীয় সদস্য ও রাঙ্গামাটির সাংসদ দীপংকর তালুকদার বলেছেন, সন্ত্রাসীদের কোন জাত,ধর্ম ও দল নেই। তিনি পার্বত্য চট্টগ্রামের ধমীয় উপশানালয়ে সশস্ত্র সন্ত্রাসীরা ধর্মীয় গুরুদের জিম্মি করে অবস্থান নিয়ে প্রশিক্ষন দেয়া হচ্ছে এমন অভিযোগ করে বলেছেন এসব ধমীয় প্রতিষ্ঠানকে কোন ক্রমেই সন্ত্রাসীদের আখড়ায় পরিনত করা যাবেনা। এজন্য সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্টানকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, অসাম্প্রদায়িক চিন্তা চেতনার দলই হচ্ছে আওয়ামীলীগ। সকল সম্প্রদায়কে নিয়ে মিলেমিশে কাজ করার ফলে এদেশের জনগন আওয়ামীলীগকে বার বার ক্ষমতায় বসাচ্ছে। তিনি বলেন সন্ত্রাস মুক্ত,চাদাবাজ মুক্ত পার্বত্য চট্টগ্রাম গড়তে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। পাহাড়ের আঞ্চলিক দলগুলো আওয়ামীলীগের রাজণীতি ধবংস করার জন্য আওয়ামীলীগের নেতা কর্মীদের বাছাই করে হত্যা করছে উল্লেখ্য করে এ সকল অস্ত্রধারী ও চাদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে হওয়ার আহবান জানিয়েছেন ।

দীপংকর তালুকদার এমপি আরো বলেন,আগে দল করার জন্য লোক পাওয়া যেত না এখন দলে লোকের অভাব হয়না এবং প্রতিযোগীতা বেড়ে গেছে। তিনি দলের মধ্যে কোন প্রকার অনুপ্রবেশকারী ঢুকে দলকে যেন বিব্রতকর অবস্থায় ফেলতে না পারে সেদিকে সকলকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন।

রবিবার বিকেলে কাউখালী উপজেলা পরিষদ মাঠে কাউখালী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি এসব কথা বলেন।

কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুই প্রæ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সন্মেলনে আরো বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা আওয়ামলীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা,অংচা প্রæ মারমা, মোঃ রুহুল আমিন,সাধারন সম্পদক মোঃ মূছা মাতব্বর, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল মতিন,কেএম জসিম উদ্দিন বাবুল,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ হানিফ,কৃষি বিষয়ক সম্পাদক মোঃ ইউসুফ, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হানিফ উদ্দিন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ নেতা সাখাওয়াত হোসেন রুবেল,কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংশুচাইন চৌধুরী,কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান সামশু দোহা চৌধুরী, কাউখালী উপজেলা আওয়ামলীগের সহ-সভাপতি ক্যজাই মারমা,এস,এম চৌধুরী,সাধারন সম্পাদক এরশাদ সরকার,যুগ্ন সম্পাদক মোঃ বেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ক্যচি মং মারমা,আইন বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান,আওয়ামীলীগ নেতা, আলী হায়দার সিদ্দিক, মাঈন উদ্দিন খোকা,লাথোই মারমা,মং মং মারমা,কাজী সিরাজ উদ্দিন কাউসার,তোষা মারমা প্রমূখ।

সম্মেলনে কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইপ্রæ চৌধুরীকে ও সাধারন সম্পাদক এরশাদ সরকারকে স্ব-স্ব পদে পূনরায় নির্বাচিত করা হয়।