রাঙ্গামাটিসহ বিভিন্ন উপজেলার ৪১টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা

439

নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি : ৩ অক্টোবর বোধপনা মধ্যদিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বী তথা হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজাকে সামনে রেখে সকল মন্ডপে শিল্পীর রঙের তুলির আঁচরে মন্ডপ এলাকা সেজেছে নতুন সাজে। আয়োজকরা ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এলাকা ও পাড়া মহল্লায় চলছে সাজ সাজ রব।

অন্যদিকে, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনও সংশ্লিষ্ট হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে বিশেষ মতবিনিময় সভা করেছে। সভায় রাঙ্গামাটি ১০টি উপজেলায় দুর্গাপূজা মন্ডপকে ঘিরে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদাড় করা হবে বলে জানান, রাঙ্গামাটি পুলিশ সুপার মোঃ আলমগীর কবির।

তিনি জানান, পূজা উৎসবে অপ্রীতিকর ঘটনা এড়াতে পূজা মন্ডবগুলোতে সিসি টিভি ক্যামরা আওতায় আনা হচ্ছে। একই সাথে পূজা মন্ডপ এলাকায় আনসার ও পুলিশের বিশেষ সদস্য নিয়োগ করা হয়েছে। এছাড়া পাহাড়ি অঞ্চলের পূজা মন্ডবগুলোতেও যৌথবাহিনীর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বার রাঙ্গামাটি সদরে ১৪টি এবং ১টি ব্যক্তিগতসহ পুরো জেলাতে মোট ৪১টি পূজো অনুষ্টিত হতে যাচ্ছে। তবে নানিয়ারচড়ের বুড়িঘাট একটি পূজো না হওয়াতে এবার অন্যান্য বারের চাইতে একটি কম হচ্ছে। এবার বিজয়া পুনর্মিলনী হচ্ছে দুটি একটি রাঙ্গামাটি সদরে, একটি কাপ্তাই।

রাঙ্গামাটি সদরে যেসব মন্ডপে পুজা হচ্ছে সেগুলো হচ্ছে ১) শ্রী শ্রী গীতাশ্রম রিজার্ভ বাজার, ২) আইচ ভবন রিজার্ভ বাজার, ৩) শ্রী শ্রী হরি মন্দির, ১৬ নং টিলা শান্তিপুর, ৪) শ্রী শ্রী বিশ্বনাথ মন্দির নতুন জালিয়া পাড়া,৫) শ্রী শ্রী নারায়ন মন্দির পুরাতন বাসস্টেশন, ৬) শ্রী শ্রী রক্ষা কালী মন্দির তবলছড়ি, ৭) শ্রী শ্রী দুর্গা মাতৃ মন্দির স্বর্নটিলা, ৮) শ্রী শ্রী শীতলা মন্দির আসামবস্তি, ৯) শ্রী শ্রী কালী মন্দির ভেদভেদী, ১০) শ্রী শ্রী দূর্গা মাতৃমন্দির কলেজ গেইট, ১১) শ্রী শ্রী দশভূজা মন্দির কালিন্দীপুর, ১২) শ্রী শ্রী দুর্গা মন্দির কাঠালতলী, ১৩) শ্রী শ্রী অখন্ড মন্ডলী মন্দির গর্জনতলী, ১৪) শ্রী শ্রী কালী মন্দির কিল্ল্যামুড়া।

বাঘাইছড়ি উপজেলায় ১৫) শ্রী শ্রী কালী মন্দির মারিশ্যা, ১৬) শ্রী শ্রী হরি মন্দির করেঙ্গাতলী, ১৭) শ্রী শ্রী জগন্নাথ মন্দির দুরছড়ি, ১৮) শ্রী শ্রী জগন্নাথ মন্দির মাচালং, লংগদু উপজেলায়, ১৯) শ্রী শ্রী রাধা কৃষ্ণ সেবা তিনটিলা, ২০) শ্রী শ্রী হরি মন্দির মাইনীমুখ বাজার, ২১) শ্রী শ্রী শিব মন্দির মাইনীমুখ, ২২) শ্রী শ্রী জগন্নানাথ মন্দির পুজা মন্ডপ লংগদু সদর (ব্যক্তিগত)।
বরকল উপজেলায় ২৩) শ্রী শ্রী হরি মন্দির বরকল বাজার, ২৪) শ্রী শ্রী হরি মন্দির সুবলং বাজার। জুরাছড়ি উপজেলায়, ২৫) শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম যক্ষাবাজার। বিলাইছড়ি উপজেলায়, ২৬) শ্রী শ্রী কালী মন্দির বিলাইছড়ি বাজার।

কাপ্তাই উপজেলায় ২৭) শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরী কালী মন্দির রাইখালী বাজার, ২৮) শ্রী শ্রী দক্ষিনেশ্বরী সিদ্বেশ্বরী কালী মন্দির মিশন এলাকা, ২৯) শ্রী শ্রী আদি নারায়ন বৈদান্তিক গীতামন্ডল মিশন এলাকা, ৩০) শ্রী শ্রী প্রকল্প হরি মন্দির কয়লার ডিপু চন্দ্রঘোনা, ৩১) শ্রী শ্রী সীতা সংঘ লোকনাথ মন্দির শিলছড়ি, ৩২) শ্রী শ্রী জয়কালী মন্দির লগ গেইড, ৩৩) শ্রী শ্রী সার্বজনীন মাতৃ মন্দির ব্রিক ফিল্ড এলাকা।

কাউখালী উপজেলায়, ৩৪) শ্রী শ্রী গীতা মন্দির কাউখালী বাজার, ৩৫) শ্রীশ্রী রাধা কৃষ্ণ মন্দির তালুকদার পাড়া, বেতবুনিয়া, ৩৬) শ্রী শ্রী গীতা মন্দির মাষ্টার ঘোনা বেতবুনিয়া, ৩৭) শ্রী শ্রী গীতা মন্দির ঘাগড়া।রাজস্থলী উপজেলায়, ৩৮) শ্রীশ্রী হরি মন্দির রাজস্থলী বাজার, ৩৯) শ্রী শ্রী দক্ষীণেশ্বরী কালী মন্দির বাঙ্গাল হালীয়া, ৪০) শ্রী শ্রী কৃষ্ণ মন্দির ছাগল খাইয়া পাড়া বাঙ্গাল হালিয়া। নানিয়ারচড় উপজেলায়, ৪১) শ্রী শ্রী জগন্নাথ মন্দির নানিয়ারচড় বাজার। এছাড়া এবার বিজয়া পুনর্মিলনী অনুষ্টিত হবে রাঙ্গামাটি এবং কাপ্তাই দুইটা।