গুজব ছড়িয়ে দেশের উন্নয়ন কর্মকান্ড বাধাগ্রস্থ করছে একটি মহল – বৃষ কেতু চাকমা

290

নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি : রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন , বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন একটি মহল নানাধরনের গুজব ছড়িয়ে দেশের উন্নয়ন কর্মকান্ড বাধাগ্রস্থ করতে ষড়যন্ত্র করে যাচ্ছে।

শনিবার বাংলাদেশ আওয়ামী-স্বেচ্ছাসেবকলীগের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবকলীগ কর্তৃক আয়োজিত র‌্যালী পরবর্তী আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা এসব কথা বলেন।

আওয়ামী-স্বেচ্ছাসেবকলীগ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি মোঃ শাওয়াল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ শাজাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন বাবুল, রাঙ্গামাটি সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান, মৎস্যজীবি লীগের আহবায়ক উদয়ন বড়–য়া, যুব মহিলালীগের সভানেত্রী রোকেয়া বেগম সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

বৃষ কেতু চাকমা আরো বলেন, দেশের শান্তির্পূণ পরিবেশ অস্থিতিশীল করতে যেসব ষড়যন্ত্র করা হচ্ছে তা সম্মিলিতভাবে মোকাবেলা করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তাই সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে তিনি সকল নেতাকর্মীদের আহবান জানান।

আওয়ামী-স্বেচ্ছাসেবকলীগ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনাসভার আগে রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকা থেকে একটি বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি রাঙ্গামাটির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামীলীগ কাযালয়ে গিয়ে শেষ হয়।

আলোচনা সভা শেষে কেক কেটে জন্মদিনের উৎসব উদ্্যাপন করে নেতাকর্মীরা।