নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির স্থানীয় সংসদ সদস্য ও সদ্য মনোনীত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য দীপংকর তালুকদার বলেছেন, পার্বত্য চট্টগ্রামে কিছু রাজনৈতিক দল আছে যারা সবসময় এদেশের মানুষগুলোকে বলার চেষ্টা করে যে বাংলাদেশ আমাদেরকে ভালবাসেনা,বাংলাদেশ আমাদের উন্নয়ন চায়না, বাংলাদেশ আমরা বিকশিত হই এটা চায়না। তারা সবসময় পার্বত্য চট্টগ্রামে আলাদা অস্তিত্ব, আলাদাভাবে বিচ্ছিন্নভাবে চিন্তা করার প্রবনতা তাদের মধ্যে লক্ষ্য করা যায়।
আজ তাদের মুখ শুকিয়ে গেছে কারণ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে,বাংলাদেশে আজ ক্রয় ক্ষমতা বেড়েছে, সবকিছু মিলিয়ে নিয়ে পার্বত্য চট্টগ্রামের মানুষ ও বাংলাদেশের এই অর্থনৈতিক প্রবৃদ্ধি থেকে তারা সুবিধা পাচ্ছে। এ কারনে পার্বত্য চট্টগ্রামের মানুষ আওয়ামীলীগকে আস্থা ও বিশ^াসের দল হিসেবে বেছেঁ নিয়েছে। বর্তমানে বাংলাদেশের অন্যান্য সমতল জেলার মত সমান তালে পার্বত্য চট্টগ্রাম ও উন্নয়নের ধারায় এগিয়ে চলেছে।
মঙ্গলবার (০২ জুলাই ২০১৯) বিকেলে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইনষ্টিটিউটের হল রুমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য মনোনিত হওয়ায় রাঙামাটি জেলা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের যৌথ আয়োজিত ছাত্র ও যুব সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি এসব কথা বলেন।
তিনি বলেন, রাজনৈতিক জীবনে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্যসহ সরকারের বিভিন্ন পদে জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা যে মূল্যায়ন করেছেন, তার জন্য তিনি বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
দীপংকর তালুকদার আরো বলেন, জনগনের রাজনীতি করেছি বলেই আজ আমি এসব সম্মান অর্জন করেছি। বাংলাদেশ আওয়ামীলীগ জনগনের দল, জনগনের কল্যাণেই আওয়ামীলীগ জাতির জনকের নেতৃত্বে অতীতে যেভাবে কাজ করেছিল ঠিক সেভাবে বর্তমানে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের নেতৃত্বে যে উন্নয়নের ধারা অব্যাহত আছে তা ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রাঙামাটি জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি চিংকিউ রোয়াজা, সাবেক রাঙামাটি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি সরকারী কলেজের অধ্যক্ষ মো: মঈন উদ্দিন, প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সভাপতি জনাব অংসুইছাইন চৌধুরী, জেলা যুবলীগের সাধারন সম্পাদক নুর মোহাম্মদ কাজল, রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনসহ অন্যান্য নেতুবুন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাল্লাহ উদ্দিন সমুন।
আলোচনাসভার শুরুতে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে দীপংকর তালুকদারকে সংবর্ধনা প্রদান করা হয়।
