রাঙ্গামাটি সদর জোনের উদ্যোগে কাউখালী উপজেলায় গাছের চারা বিতরণ

15

॥ কাউখালী প্রতিনিধি ॥
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী রাঙ্গামাটি সদর জোন।
মঙ্গলবার (১১ই আগস্ট) সকাল ১১টায় কাউখালী উপজেলা পরিষদ মাঠে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত, পিএসসি। এসময় উপস্থিত ছিলেন, কাউখালী আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর এনায়েত কবির, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিব হোসেন, কাউখালী থানার ওসি এনামুল চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিবলী সফিউল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোতালেব, ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী অংশগ্রহন করেন। কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণের পাশাপাশি উপজেলা মাঠ ও পার্শ্ববর্তী এলাকায় বৃক্ষরোপণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত, পিএসসি বলেন, এধরণের কর্মসূচীর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পর্যায়ে সবুজায়ন কার্যক্রমকে উৎসাহিত করা হয়।
তিনি, রাঙ্গামাটি জোনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে জনকল্যাণমূলক কার্যক্রম ও পরিবেশ সংরক্ষণের পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। ভবিষ্যতেও জনসাধারণের কল্যাণে এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।