বান্দরবান শহরে গাড়ি চাপা পড়ে প্রাণ গেল চালকের, আহত হেলপার

9

॥ বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবানে শহরে প্রবেশের মুখে ট্রাক উল্টে ঘটনাস্থলে চালক নিহত হয়েছে। আহত হয়েছে গাড়ি হেলপার।
সোমবার (১০ আগষ্ট) দুপুরে আমতলী লালব্রিজ নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিক তাদের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ জানিয়েছে, বালু বোঝাই করে একটি ডাম্প ট্রাক বান্দরবানে দিকে আসছিল। ট্রাকটি আমতলী লাল ব্রীজ এলাকার ঢালুতে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায়। এসময় চালক গাড়ীর নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। এই ঘটনায় আহত হয় গাড়ীতে থাকা হেলপার। তাদের স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর সিনিয়র স্টেশন অফিসার মো: ইকবাল হাসান বলেন, বালুবাহী ট্রাক উল্টে চালক নিহত হয়েছে। আহত হয়েছে হেলপার। হতাহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ব্যাপারে পুলিশ আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।