আলীকদমে বাস দূর্ঘটনা গুরুতর আহত যাত্রীরা, হেলপার নিহত

11

॥ আলীকদম প্রতিনিধি ॥
বান্দরবানের আলীকদমে চাকা বাস্ট হয়ে আলীকদম-লামা-চকরিয়া সড়কে মাতামুহুরি পরিবহনের একটি বাস দুর্ঘটনার ঘটেছে।
‎শনিবার (৮ আগস্ট) দুপুর ১টার দিকে আলীকদম কলেজ সংলগ্ন ঢালু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাসের ১১ জন যাত্রী গুরুতর আহত হন।
‎‎আহতদেরকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়ার পথে বাস হেলপার মো. হোসেন নিহত হন।
‎‎জানা গেছে, চকরিয়া থেকে আলীকদমগামী যাত্রীবাহী বাসটি চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া আলীকদম কলেজ সংলগ্ন ঢালু এলাকায় পৌঁছলে একটি চাকা পাংচার হয়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে একটি গাছের সাথে স্বজোরে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। ‎‎দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত যাত্রীদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
‎‎দুর্ঘটনার বিস্তারিত কারণ ও আহতদের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আলীকদম থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা বাসটি উদ্ধার তৎপরতা চালাচ্ছে। পুলিশ ও হসপিটাল সূত্র এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
‎‎আলীকদম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর এস্টেশন মাস্টার মো. মনচুর আলম বলেন, তারাবুনিয়া আলীকদম কলেজ সংলগ্ন চকরিয়া গামী একটি বাস গাড়ীর চাকা ব্লাস্ট হয়ল দূর্ঘটনার শিকার হয়। এসময় বাসের ড্রাইভার ও হেলপারসহ ১১ জন যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে দ্রুত সময়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানান।
‎‎আলীকদম থানার উপ-পরিদর্শক (এসআই) নিশাত বড়ুয়া বলেন, চকরিয়া থেকে আলীকদম আসার পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।