॥ মো. আজগর আলী খান, রাজস্থলী ॥
রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের নোয়া পাড়া ব্রীজ থেকে কুইক্যাছড়ি, ধনুছড়ি, তালুকদার পাড়া, আড়াছড়ি পাড়া পর্যন্ত ৫ কি. মি. দৈর্ঘ্যের কাঁচা রাস্তা দীর্ঘদিন অবহেলিত হয়ে পড়ে আছে। যার ফলে ভোগান্তিতে পড়েছে ১০ গ্রামের প্রায় ১০ হাজারের অধিক মানুষ।
মাটির এই রাস্তা দিয়ে প্রতিনিয়তই আসা-যাওয়া করছে ব্যাটারিচালিত অটোরিক্সা, সিএনজি, মোটরসাইকেলসহ ছোট-বড় সব ধরনের যানবাহন, গ্রামের মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থীরা। ভাঙা রাস্তায় চলাচল করতে গিয়ে রিক্সা ও অটোরিক্সার যাত্রীরা সব সময়ই নাকাল হচ্ছেন। বিশেষ করে রাতে এই সড়ক দিয়ে চলাচল করা অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নোয়াপাড়া থেকে মদন কারবারি পাড়া, কুইক্যাছড়ি, ধনুছড়ি, আমতলি, আড়াছড়ি পাড়া পর্যন্ত রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে কোথাও কোথাও গভীর গর্তে দুর্ঘটনা এড়াতে হেঁটে চলাচল করছে সাধারণ মানুষ।
ব্যাটারী চালিত অটো ভ্যান নিয়ে আসা চিংসাপ্রু খিয়াং জানান, নোয়া পাড়াসহ আশেপাশের গ্রাম থেকে প্রায় দশ হাজার মানুষ এ রাস্তা দিয়ে চলাফেরা করে কিন্তু দীর্ঘদিন থেকেই এ রাস্তাটি কাঁচা আছে পাকা করা হয়নি আমরা ভ্যানে যাত্রী তুলে এ রাস্তা দিয়ে যেতে পারি না রাস্তাটি পাকা হলে সবার ই সুবিধা হতো।
কুইক্যা ছড়ি পাড়া এনজিও কর্মী জনি খিয়াং জানান, বৃষ্টি হলেই রাস্তায় জমে এক হাঁটু পরিমান কাঁদা দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণের এ রাস্তা দিয়ে কৃষকেরা ধান চাল আলু রাজস্থলী বাজার, ইসলামপুর বাজার ও বাঙ্গালহালিয়া বাজারসহ বিভিন্ন হাটবাজারে সহজে এবং কম সময়ে নিয়ে যেতে পারবে কিন্তু রাস্তা সংস্কার না হলে সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ।
জানা গেছে. ২০/৩০ বছরের বেশি বয়স এই রাস্তাটির কোনো এক কারনে পাকাকরণ হয়নি তবে রাস্তা টি পাকাকরণ হলে আশেপাশে গ্রাম সহ সবার উপকার হবে সরকারের কাছে এটা জনসাধারণের দাবি।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী ভারপ্রাপ্ত মনিরুজ্জামান জানান, রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের বৃহত্তর রাস্তাটি সামান্য পাকা করা হয়েছে কিন্তু রাস্তাটির দৈর্ঘ্য অনেক বেশি যা কাঁচা অবস্থায় আছে। এই রাস্তাটির উন্নয়ন করা সম্ভব না হলে অদুর ভবিষৎ চলাচলে বিগ্ন ঘটবে। বিষয়টি সম্পর্কে ১নং ঘিলাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা বলেন, এটা এলজি ইডি বিভাগের, তাই প্রকৌশলীর সাথে বা উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলাপ আলোচনা করে সংস্কার করা ব্যবস্থা গ্রহন করা হবে।
