॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় বান্দরবানের একটি আবাসিক হোটেলের সভাকক্ষে বর্ণাঢ্য আয়োজনে বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান, বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনকারী আব্দুল কুদ্দুছ।
এসময় মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ন আহবায়ক মো. রাশেদুল করিম চৌধুরীর সঞ্চালনায় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. নাছিরুল আলম, মো. জাফর উল্লাহ, মালিক সমিতির সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন চৌধুরীসহ বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ, চালক ও মালিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে নির্বাচিত কমিটির ৮জন সভাপতি নুরুল ইসলাম (বাচ্চু), সহ-সভাপতি মো.এনামুল হক, সাধারণ সম্পাদক মো.আলমগীর, যুগ্ন সম্পাদক মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ অমিত বড়ুয়া, দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মো. কামাল হোসেন শপথ বাক্য পাঠ করে নতুন দায়িত্ব গ্রহণ করেন।
এসময় প্রধান অতিথি আব্দুল কুদ্দুছ বক্তব্য রাখতে গিয়ে বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করতে পারায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও সবাই মিলেমিশে সকল সিদ্ধান্ত সুন্দরভাবে গ্রহণ করা এবং সংগঠনের নাম আরো উজ্বল করার জন্য সকলের প্রতি আহবান জানান। এসময় তিনি আরো বলেন, বান্দরবানে প্রতিদিন প্রচুর পর্যটক বেড়াতে আসে আর তাদের সাথে ভালো ব্যবহার করা ও নিজ নিজ গাড়ীটি সুন্দরভাবে চালানোর পাশাপাশি মালিকের গাড়ীর প্রতি সবাইকে আরো যত্নশীল হতে হবে। এসময় প্রধান অতিথি শ্রমিকদের কল্যাণে অতীতেও ছিলেন মন্তব্য করে আগামীতেও পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে নর্বনির্বাচিত কমিটির হাতে ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।
প্রসঙ্গত: গত ১৭ জুন বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়, আর এই নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা আগামী ২ বছরের জন্য মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কল্যাণে দায়িত্ব পালন করবে।
